Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার সূচকের উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৫:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৫:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা ১০ মিনিট পরযন্ত ডিএসইতে ১৬৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)