স্টাফ রিপোর্টার: ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটি নাম পরিবর্তন করবে এবং সংঘস্বারকে সংশোধন করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিবর্তে “ব্যাংক এশিয়া পিএলসি” নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকে কিছু পরিবর্তন আনবে।
আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)