Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ কোম্পানির লেনদেন সোমবার চালু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৭:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৭:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ার লেনদেন ২৭ নভেম্বর, সোমবার চালু হবে। কোম্পানিগুলো হচ্ছে: জেএমআই হসপিটাল, আমান কটন, সামিট এলায়েন্স পোর্ট, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ২২ ও ২৩ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)