Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয়শত কোটি টাকার বন্ড ইস্যু করবে এসিআই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এসিআই লিমিটেড ৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে। কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যু করা হবে।

রোববার, ২৬ নভেম্বর অনুষ্ঠিত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)