Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এস.এস স্টিলের কৌশলী সম্পদ দিয়ে উৎপাদন বৃদ্ধি ঋণের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ৫:৫১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এস.এস স্টিল সুপার স্টিল ও পেনিনসুলা স্টিল স্থায়ী সম্পদ অর্জনে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির স্থায়ী সম্পদের মধ্যে স্টিল স্ট্রাকচার শেড, বিল্ডিং, মূলধনী মেশিনারিজ ও ইউটিলিটি কানেকশন হিসেবে মোট ১৬৪ ডেসিমেল জমির মূল্য ১৩০ কোটি টাকা ধরা হয়েছে।

ডিএসই থেকে নেয়া নোটিস

কোম্পানির উৎপাদন বৃদ্ধিতে সহায়ক কৌশলগত এই সিদ্ধান্ত মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ নেয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার জানায়, ১৩০ কোটি টাকার সম্পদ ব্যবহারে কোম্পানির উৎপাদন ক্ষমতা বছরে ৪৪২.৮০০ মেট্রিক টন উৎপাদন বাড়াবে। ধারণা করা হচ্ছে, এতে বার্ষিক রাজস্ব বেড়ে হবে ৩ হাজার কোটি টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)