Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রিচার্ড ডি’ রোজারিও ডিএসইর পরিচালক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ৯:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও। ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ৭ নভেম্বর ২০২৩ তারিখে নির্বাচনী তফসীল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ২৬ নভেম্বর ২০২৩ তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।

উক্ত সময়ের মধ্যে একজন প্রার্থী গ্লোবাল সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট  রিচার্ড ডি’ রোজারিও মনোনয়ন পত্র দাখিল করেন৷

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)