Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ফের বাড়লো

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ৯:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এবার ৯৯ দফা কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর পরিচালনা বোর্ড কোম্পানিটির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসাবে ২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এর আগে সর্বশেষ ৯৮ দফায় ১২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। তার আগে আরও ৯৭ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল।

প্রথম দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই।

এতে করে কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)