Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জুট স্পিনার্স ও রিং শাইন টেক্সটাইল লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৩ , ৮:২৯ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স ও রিং শাইন টেক্সটাইল কোম্পানি লভ্যাংশ দেবে না।সমাপ্ত হিসাব বছরে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ সোমবার (২৭ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

জুট স্পিনার্স লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৪৪ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রিং শাইন টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জানুয়ারি এবং ১৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)