Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আইপিওতে আসছে এশিয়াটিক ল্যাব

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৯৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আর বাধা থাকল না। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির ৮৮৯তম কমিশন বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

  • এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন স্থগিত

চলতি বছরের ১৫ জানুয়ারি আইপিও সাবসক্রিপশন স্থগিত করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এশিয়াটিক ল্যাবরেটরিজের নেয়া ৯৫ কোটি টাকার বড় অংশ ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে।

গত বছরের ৩১ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা  বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে আসতে ইতোমধ্যে যোগ্য তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম শেষ করেছে। তাতে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ হয় ৫০ টাকা।

শর্ত অনুসারে, কোম্পানির কাট-অফ মূল্যের চেয়ে ২০ টাকা কমে তথা ৩০ টাকা দামে এই শেয়ার বিক্রি করতে হবে। আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

  • আইপিওতে আসার আগে এশিয়াটিক ল্যাবের জাল দলিল

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)