Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩ , ৬:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ৭:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য ৩১ অডিট ফার্মের তালিকা প্রকাশ ক‌রে‌ছে‌ বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নানা অনিয়মে জড়িত থাকায় আগের তালিকা থেকে ২১ প্রতিষ্ঠান বাদ পড়েছে। যোগ্য তালিকায় নতুন করে জায়গা পেয়েছে ৫ অডিট ফার্ম।

মঙ্গলবার, ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক বৈধ অডিট ফার্মগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তালিকায় যোগ্য অডিট ফার্মগুলো হলো- এ কাশেম অ্যান্ড কোং, একনাবিন, আহমদ জাকের অ্যান্ড কোং, আহসান মনঞ্জুর অ্যান্ড কোং, অরুন অ্যান্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, জি কিবরিয়া অ্যান্ড কোং, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, হক ব্যানার্জি দাস অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, এম জে আবেদিন অ্যান্ড কোং, এম এম রহমান অ্যান্ড কোং, এম জেড ইসলাম অ্যান্ড কোং, এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, মাহফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, নূরুল ফারুক হাসান অ্যান্ড কোং, পিনাকী অ্যান্ড কোম্পানি, রহমান রহমান হক (কেপিএমজি), সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং, জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং।

যোগ্য অডিট ফার্মের তালিকায় নতুন যোগ হয়েছে ৫ প্রতিষ্ঠান। এগুলো হলো— অরুন অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং।

প্রসঙ্গত, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সাধারণত দুই বছর পর পর যোগ্য অডিট ফার্মের নাম প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ ২০২১ সালের জুনে ৪৭ প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছিল। অনিয়মে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে এবার কিছু প্রতিষ্ঠান নতুন তালিকায় স্থান পায়নি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)