Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সমতা লেদারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২৩ , ৯:০৭ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ৯:০৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার, ২৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ০.০৪ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ০.০৬ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)