স্টাফ রিপোর্টার: ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
বুধবার, ২৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি’২৩-মার্চ’২৩): কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৬ টাকা ৬৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ৮১ পয়সা বা ২৭.১৭ শতাংশ।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ঋণাত্বক ২৮ পয়সা, যা গত বছর ৩৬ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৯১ টাকা ০১ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি’২৩-জুন’২৩): কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৩ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ২৯.৫৪ শতাংশ।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ঋণাত্বক ১ টাকা ৬২ পয়সা, যা গত বছর ঋণাত্বক ৯৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৯৫ টাকা ৪২ পয়সা।
তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩): কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৭ টাকা ৭৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪ টাকা ২৬ পয়সা বা ২৩.৮১ শতাংশ।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ঋণাত্বক ১ টাকা ৭৭ পয়সা, যা গত বছর ঋণাত্বক ১ টাকা ৭৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ঋণাত্বক ৯৯ টাকা ৭৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)