স্টাফ রিপোর্টার: দি ইন্সটিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি), ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড যৌথভাবে ‘অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সাসটেনেবিলিটি: ইমপ্লিমেন্টেশন প্রগ্রেসেস’ শীর্ষক কনফারেন্স বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
আইসিএবি অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশীষ বসু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএবির প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)