Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর পিই রেশিও কিছুটা কমেছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২, ২০২৩ , ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমেছে।

আগের সপ্তাহের শুরুতে (১৯ থেকে ২৩ নভেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)