Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানি হল্টেড

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ৬:১০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ৬:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সূত্র মতে, বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত বিডি অটোকার্সের স্ক্রিনে ৮৭ হাজার ৭৫০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় রিপাবলিক ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫ লাখ ৩১ হাজার ৮২১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ৪৮ টাকা ৮০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)