Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার কোম্পানির লেনদেন চালু মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ১০:১০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির রেকর্ড ডেটের পর ০৫ ডিসেম্বর, মঙ্গলবার লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড, এইচ.আর টেক্সটাইল, ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)