স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার, ০৪ ডিসেম্বর গেইনারের শীর্ষে উঠে এসছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলোবাংলাদেশ অটোকার্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩১ টাকা ৬০ পয়সা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৭০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
ইনফরমেশন সার্ভিসেস দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। দেশবন্ধু পলিমার ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ৯.৫৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.৮৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৯৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ এবং লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৫.৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)