স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ০৪ ডিসেম্বর মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন প্রায় দেড়’শ কোটি টাকা বেড়েছে। এদিন ডিএসইর অপরিবর্তিত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইতে আগের দিন থেকে ১৪২ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৩৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইর লেনদেনের শীর্ষ উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২৭ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫.৫৪ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১১ পয়েন্টে। সিএসইতে ২১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ১২৫টির।
দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)