Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এডিএন টেলিকমের এজিএম সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ২:৫১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এডিএন টেলিকম লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে  ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ আলোচ্য সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানীর পরিচালক জনাব মোঃ মঈনুল ইসলাম, জনাব মোঃ মাহফুজ আলী সোহেল, জনাব ওয়াকার
আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক জনাব খন্দকার আতিক-ই-রব্বানী ও জনাব মোঃ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব মোঃ জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানির সচিব জনাব মোঃ মনির হোসেন, এফসিএস এবং স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন।

এজিএম-এ কোম্পানীর অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষত আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা হয়। সভায় ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষত হিসাব, ১৫% নগদ লভ্যাংশ প্রদান ও ঢাকা মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তার সংলগ্ন জমি ক্রয় সংক্রান্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ন সুপারিশকৃত বিষয় শেয়ারহোল্ডারগন কর্তৃক অনুমোদিত হয়।

উক্ত সভায় কোম্পানীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের বিভিন্ন মন্তব্য, মতামত ও প্রশ্নের উত্তর প্রদান করেন।

এছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগন অর্থ বছরে কোম্পানীর ব্যবসা ও আর্থিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানীর বোর্ড, চেয়ারম্যান সহ সকল স্তরের কর্মকতা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)