স্টাফ রিপোর্টার: ইমাম বাটন লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি ট্যানারি ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানা প্রাঙ্গণ, ৪৯/এ, সাগরিকা রোড, ফৌজদারহাট হেভি আই/এ, পাহাড়তলী, চট্টগ্রামে একটি ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির মোট ব্যয় হবে ১১.৫৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি প্রাথমিক বিনিয়োগ করবে ৪.২৫ কোটি টাকা।বাকি টাকা ৭.৩ কোটি টাকা করে ধাপে ধাপে বিনিয়োগ করা হবে। কারখানার (লেদার ইউনিট) এলাকা প্রায় ১৯,৫০০ বর্গফুট এবং অফিস এলাকা ১ হাজার বর্গফুট, উৎপাদন ক্ষমতা বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া এবং প্রতি বছর প্রত্যাশিত লাভ হবে ২ কোটি টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)