স্টাফ রিপোর্টার: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মুদারাবা বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার, ৫ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডের সুদের হার হবে ৬ থেকে ৯ শতাংশের মধ্যে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)