Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এআইবিএল মুদরাবা পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ , ৫:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ৫:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এআইবিএল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ৮.২২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)