Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন জাহাঙ্গীর আলম

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ , ১০:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: তিন যুগেরও অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি ও সিআরও এবং ক্যামেলকো হিসেবে যোগদান করেছেন।

চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে আলম প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ক্যামেলকো এবং ডেপুটি সিআরও ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তার সকল প্রজন্মের বেসরকারি ব্যাংকে চাকরি করার সুযোগ হয়েছে এবং এসব ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন গ্রুপ সিআরও, হেড অব আইসিসি, ক্যামেলকো, ক্রেডিট এডমিন, গ্রিন ব্যাংকিং প্রধানসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীর আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) এবং এলএলবি, COL, Vancouver, Canada থেকে এমবিএ ডিগ্রিসহ France, USA, এবং UK থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেছেন।

জাহাঙ্গীর আলম ঝুঁকি ব্যবস্থাপনা, কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অপারেশন্স কন্ট্রোল, বৈদেশিক বাণিজ্যসহ ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি বিআইবিএম, বিএবিসহ বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন।

বাংলাদেশ ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যাবস্থাপনা এবং সামগ্রিক ঝুঁকি ব্যাবস্থাপনা গাইডলাইন দুটির প্রণয়ন কমিটিতে তিনি একজন সদস্য ছিলেন এবং আইবিবি’র ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার জন্য প্রনীত ঝুঁকি ব্যাবস্থাপনা বিষয়ে পুস্তক রচনায় বিআইবিএম এর প্রফেসর ড. নেহাল আহমেদ এর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)