স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে ইস্টার্ণ লুব্রিকন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.০৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৮২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৬ লাখ টাকা।
শ্যামপুর সুগার মিলস দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ২ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৫৩ লাখ টাকা। জিকিউ বলপেন ৭.৩৪ শতাংশ দর কমে দরপতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিলস, পেপার প্রসেসিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু অ্যাগ্রো, শমরিতা হসপিটাল, বিডি মনোস্পুল ও জুট স্পিনার্স লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)