Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দেশবন্ধু পলিমারের ইজিএম ৩০ জানুযারি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৩ , ৭:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ৭:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৩০ জানুযারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিবে।

এদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)