Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৩ , ৮:০১ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ৮:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪তম, ৩৫তম এবং ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নির্দেশ দিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে এজিএম স্থগিত করা হয়েছে।

এজিএমের নতুন তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে কোম্পানি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)