Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অস্ট্রেলিয়ার বাজারে প্রবেশের অনুমতি রেনাটার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৩ , ১:২২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড অস্ট্রেলিয়ার ফার্মাসিউটিক্যালস বাজারে প্রবেশের অনুমতি পেয়েছে। রেনাটা তাদের গর্ভনিরোধক পিল লেভোনরজেস্ট্রেল ১ দশমিক ৫ মিলিগ্রাম নিয়ে দেশটির বাজারে প্রবেশ করবে, যা নোভেলা-১ নামে বাজারজাত করা হবে।

রেনাটা লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জুবায়ের আলম বলেন, আমরা অস্ট্রেলিয়ার বাজারের জন্য তিনটি পণ্য নিবন্ধন করেছি। এর মধ্যে একটির অনুমোদন পেয়েছি এবং দুটি অপেক্ষমাণ তালিকায় আছে।

তিনি আশা প্রকাশ করেন, আমরা আরও চারটি ওষুধ নিবন্ধন করব। সবগুলোর অনুমোদন পেলে আগামী দুই-তিন বছরের মধ্যে দেশটিতে আমাদের বার্ষিক রপ্তানি ৪০ থেকে ৫০ লাখ ডলারে পৌঁছাবে।

তিনি আরও বলেন, রেনাটা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশে ভালো কিছু করার প্রত্যাশা করছে।

রেনাটা লিমিটেড রবিবার, ১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ার সব ফার্মেসি ও সুপারমার্কেটে ওষুধ সরবরাহ করছে নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলেশিয়া প্রাইভেট লিমিটেড। তারাই অস্ট্রেলিয়াতে রেনাটার ওষুধ বাজারজাত করবে।

এদিকে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে রেনাটা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ২১৭ টাকায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)