Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইবনে সিনা ও ইস্টার্ণ হাউজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৩ , ৮:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ও ইস্টার্ণ হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২ টির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-

ইবনে সিনা: কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ ও ৯ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ইস্টার্ণ হাউজিং: কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)