স্টাফ রিপোর্টার: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে আনলিমা ইয়ার্নের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৭ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর আর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো-অলিম্পিক এক্সেসরিস লিমিটিডে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আজিজ পাইপস, আলিফ ইন্ডাস্ট্রিস,প্যাসিফিক ডেনিমস্, লিবরা ইনফিউশনস, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)