Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জাহাজ ভাড়া কমায় বিএসসির নিট মুনাফায় কমতি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ১১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বৈশ্বিকভাবে জাহাজ ভাড়া কমার প্রভাবে বিএসসির নিট মুনাফা কমেছে, যার কারণে ইপিএসও কমে গেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমে গেছে। স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসসির ইপিএস হয়েছে ৩ টাকা ৩০ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৭ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৭ পয়সা এবং যা গত ৩০ জুন শেষে ছিল ৮৬ টাকা ৬৭ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে বিএসসি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৮০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৫২ পয়সা।

৩০ জুন, ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭২ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা।

২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্যও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এর আগে ২০১৭-১৮ ও ২০১৬-১৭ হিসাব বছরের জন্য যথাক্রমে ৬ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭০৪ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, উদ্যোক্তা পরিচালক ৫ দশমিক ২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৮ দশমিক ৬৫ ও বাকি ২৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০৭ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১৪৭ টাকা ৫০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৬ দশমিক ৬৬, অনিরীক্ষিত হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৮ দশমিক ১৪।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)