স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ১১ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩৫০ জন শাখাপ্রধান অংশগ্রহণ করেন।
এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মো. শফিকুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ।
আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)