স্টাফ রিপোর্টার: ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির ২২তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান গোলাম মুস্তাফা এতে সভাপতিত্ব করেন। সভায় অংশ নেয়া শেয়ারহোল্ডাররা ২০২২-২৩ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে পরিচালক গাজী মো. সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর পক্ষে কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ অংশ নেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ।
আরো অংশগ্রহণ করেন পরিচালক মো. সাইফুল ইসলাম, মো. খালেদ নূর, মো. গোলাম সরোয়ার এফসিএ এবং প্রধান নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস, চিফ ফিনান্সিয়াল অফিসার জনি কুমার গুপ্ত এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মোসাব্বিরুল ইসলামসহ অনেকে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)