Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনভয় টেক্সটাইলের ইজিএম ২৯ জানুয়ারি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২৩ , ৯:২২ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ৯:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য ইজিএম করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানিটি মঙ্গলবার এ বিষয়ে আদেশ পেয়েছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)