Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২৩ , ১০:০২ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ১০:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দর বেড়েছে। ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, আনলিমা য়ার্ন ডাইং দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা বা ৯.৯২ শতাংশ। খান ব্রাদার্স ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)