Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিএসপি ফাইন্যান্সের সভা ১৯ ডিসেম্বর

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ ডিসেম্বর দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.১৮ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)