স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।
তিনি সংগঠনটির সপ্তম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ ও ২০২৫ মেয়াদে ডিবিএর নেতৃত্ব দেবেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন নির্বাচিত হয়েছেন।
বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে ১৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তারা
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)