Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইমাম বাটনের নাম পরিবর্তন ও মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম পরিবর্তন ও অনুমুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে।

অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুায়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)