Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হামিদ ফেব্রিক্সের বিনিয়োগকারীর উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেড বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ২০২২-২৩ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদনটি ইতোমধ্যে বিনিযোগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের অধীনে ই-মেইলে পাঠানো হয়েছে বলে রোরববার (১৭ ডিসেম্বর) জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

একইসঙ্গে, ২০২২-২৩ অর্থ বছরের আর্থিক প্রতিবেদনটি মাহিন গ্রুপের ওয়েব সাইটেও (www.mahingroup.com) প্রকাশ করা হয়েছে।

কোম্পানির রেকর্ড ছিল ৩০ নভেম্বর। ২০২২-২৩ অর্থ বছরে কোম্পনি কর্তৃপক্ষ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এবং ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

তথ্যচিত্রটি রোববার ডিএসই থেকে নেয়া

সপ্তাহের শুরুতে রোববার কোম্পানির শেয়ারপ্রতি দর ১.৬৯ শতাংশ বেড়ে হয়েছে ১৮ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)