স্টাফ রিপোর্টার: শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে কোম্পানিটির ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর কোম্পানির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন, ২০২৩ইং অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, পরিচালক নির্বাচন এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)