Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাভানা ফার্মার ঋণমান ‘ডাবল এ’ ও ‘‌এসটি-টু’

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ , ৫:০১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। কোম্পানির গত ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার জানা গেছে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা।

আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)