Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে মঙ্গলবার ৩৫ কোটি টাকার লেনদেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ১২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮০ লাখ ৮ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমারেল্ড অয়েল ৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস ১ কোটি ৫৭ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৬ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৪৭ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি ৭০ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)