Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আভিভা ইক্যুইটির কারসাজি, ডিএসইর তদন্ত কমিটি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ৩:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে শীর্ষ ব্রোকারেজ হাউজ  রিলায়েন্স ফাইন্যান্স (আভিভা ফাইন্যান্স) এর সহযোগী প্রতিষ্ঠান আভিভা ইক্যুইটিতে ভয়াবহ কারসাজির অভিযোগে উঠেছে। ফলে বিষয়টি আরও গভীরভাবে দেখার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জানা গেছে, সম্প্রতি একটি গণমাধ্যমে আভিভা ইক্যুইটিতে ভয়াবহ শেয়ারকারসাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে। দুই সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক এজিএম বজলুর রহমান ও এক্সিউটিভ মোহাম্মদ আবু নাসের মজুমদার।

তদন্তের বিষয়ে আভিভা ইক্যুইটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়েছে ডিএসই। চিঠিতে বলা হয়, ডিএসইর পরিদর্শক দল ‘স্পট তদন্ত’ করবে। কোম্পানির বিভিন্ন অনিয়ম নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি, নেগেটিভ অ্যাকাউন্টে ঋণ প্রদান, ডিলার অ্যাকাউন্ট ও নেগেটিভ অ্যাকাউন্টে শেয়ার ডাম্পিং, অতিরিক্ত দামে প্লেসমেন্ট শেয়ার ক্রয়, সীমাহীন শেয়ার কারসাজি এবং কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ হয়েছে। এসব ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)