Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেট্রো স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৩ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মেট্রো স্পিনিং লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারন সভা (এজিএম) বুধবার, ২০ ডিসেম্বর সকাল ১১ টা৩০ মিনিটে ডিজিটাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগণসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)