Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিন্ডিকেটের দখলে জাবির ৯৬ কেটি টাকার টেন্ডার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৩ , ১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভবন নির্মাণে ৯৬ কেটি টাকার টেন্ডার ঘোষণা করা হলেও বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখা থেকে মিলছে না শিডিউল। দরপত্র দাখিলের বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শেষদিন হলেও ‘ব্যাংকে সিডিউল নেই’। আগ্রহী দরদাতা প্রতিষ্ঠানগুলো উপ-উপাচার্য ও প্রকল্প পরিচালককে লিখিতভাবে জানালেও মেলেনি দরপত্র দাখিলের শিডিউল পেপার।

অন্যদিকে, টেন্ডার গ্রহণে আগ্রহী একটিপক্ষ জানিয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে ৯৬ কেটি টাকার এই প্রকল্প ভাগিয়ে নিচ্ছে ‘অনিক ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড’।

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্প পরিচালক এম এম মাইজুদ্দিন ৯ নভেম্বর আনুমানিক ৯৬ কোটি টাকা প্রাক্কলিত বাজেটের একটি টেন্ডার ঘোষণা করেন। টেন্ডারের নিয়মানুসারে বৃহস্পতিবার দরপত্র বিক্রির শেষ দিন; তবুও মিলছে না দরপত্র। দারদাতা হিসেবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালিয়েও কোন সুরাহা করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।

টেন্ডার আহ্বানের কপি

লিখিত অভিযোগ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে রাতে কথা হলে তিনি বলেন, আমি একটি লিখিত চিঠি পেয়েছি, তা ট্রেজারার মহোদয়কে পাঠানো হয়েছে। তিনি বিষয়টি দেখছেন। সিন্ডিকেটের মাধ্যমে একক দরদাতা হিসেবে ‘অনিক ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড’ -টেণ্ডার পেতে যাচ্ছে কি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পর্কে আমার অজানা। যেহেতু সময় আছে, কে পাচ্ছেন তা বলতে পারছি না। তবে আরো তথ্য জানতে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কথা বলতে বলেন।

দেশের শীর্ষ ঠিকাদারী প্রতিষ্ঠান মল্লিক এন্টারপ্রাইজ (জেভি)। দরদাতা শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে মল্লিক এন্টারপ্রাইজ (জেভি) অংশ নিতে চায়। প্রতিষ্ঠানের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখার যোগাযোগ করেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে ব্যর্থ হন তিনি।

ব্যর্থতার কারণ সম্পর্কে জানতে চাইলে মল্লিক এন্টারপ্রাইজের নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ব্যাংক ম্যানেজারের কাছে টেন্ডারের দরপত্র বা টেন্ডার সিডিউল বই নেই। প্রকল্প পরিচালক এম এম মাইজুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও টেন্ডার সিডিউল পাওয়া যায়নি। এমনকি ভিসি স্যারকে ফোনে এবং লিখিতভাবে জানালেও ব্যবস্থাগ্রহণ করেননি তিনি।

সিডিউল না পাওয়ার কারণ জানতে রাতে প্রকল্প পরিচালক এম এম মাইজুদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে জানতে চাইলে তারাও কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে,  দরপত্র দাখিলের নিয়মানুসারে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় টেন্ডার জমা দেয়ার শেষ সময়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)