পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এবং এম.এল ডাইং।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। এই জন্য কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে।
এম.এল ডাইং: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানিটি ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)