সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২০ ডিসেম্বর অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সিডিবিলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল ও পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, আসিফ ইব্রাহিম, মো. আবুল হোসেন, মো. আফজাল করিম, মো. হারুন-অর-রশিদ, তারিক আফজাল ও সিডিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)