Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনবিএল পর্ষদের চেয়ারম্যান হলেন সৈয়দ ফরহাত আনোয়ার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৩ , ৬:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (করা হয়েছে ঢাবির সাবেক অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। পরিচালক হিসেবে আরো আছেন- উদ্যোক্তাদের মধ্য থেকে পারভীন হক সিকদার, খলিলুর রহমান, শফিকুর রহমান ও মোয়াজ্জেম হোসেন। নতুন পর্ষদে আরও জায়গা পেয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি এম কামাল হোসেন।

বৃহস্পতিবার ৭ সদস্যের এ নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

আগের পর্ষদের চেয়ারম্যান ছিলেন- প্রয়াত জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার। পরিচালক হিসেবে ছিলেন তাদের মেয়ে মনোয়ারা হক সিকদার, দুই ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ৯ জন। তবে এই পরিবার থেকে কেবল পারভীন হক সিকদার নতুন পর্ষদে জায়গা পেয়েছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)