Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আনোয়ার গ্যালভানাইজিংয়ের বন্ড ইস্যুর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আনোয়ার গ্যালভানাইজিং ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ সভায় ২৩ ডিসেম্বর, শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে।বন্ডটির ৯০ শতাংশ কনভার্টেবল এবং ১০ শতাংশ নন-কনভার্টেবল রিডামবল কুপন বেয়ারিং বন্ড। বন্ডটি হবে ৫ বছর মেয়াদী।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। প্রতি বছর কোম্পানিটি অর্ধবার্ষিকীতে ৯ থেকে ১১ শতাংশ মুনাফা দেবে।

বন্ডটির ৯০ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে। বন্ডটিতে সাধারণ বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারী, বিদ্যমান শেয়ারহোল্ডার এবং সাধারণ বিনিয়োগকারী আবেদন করতে পারবে। আনোয়ার গ্যালভানাইজিং বন্ড থেকে উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)