Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিপলস লিজিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফাইন্যান্স পিএলসি” নাম রাখবে।

ডিএসই সূত্রে জানা গেছে,  একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)