Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিএমএবি’র কেবিসি নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিল (কেবিসি) নির্বাচন শনিবার, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গায় সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা অঞ্চলের আইসিএমএবি’র সদস্যগণ নির্বাচনে ভোট প্রদান করেন।

নির্বচানে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন আযম খান সরকারী কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল। নির্বাচনে ১০ জন প্রার্থী ২০২৪ সালের জন্য কেবিসি সদস্য নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন- মোঃ মোরশেদ আলী এফসিএমএ, আব্দুল মোতালেব এফসিএমএ, প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ, মোঃ আরিফুর রহমান এফসিএমএ, মোঃ মোসলেম উদ্দিন এফসিএমএ, কে.এম. নেয়ামুল হক এফসিএমএ, মোঃ হাবিবুর রহমান শেখ এফসিএমএ, আজিজুর রহমান এসিএমএ, মোঃ মমিনুর ইসলাম এসিএমএ ও তাপস কুমার সাহা এসিএমএ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)